জিম্বাবুয়ের সর্বোচ্চ রানে জুটি দেখা গেল দশম উইকেটে। রিচার্ড এনগারাভার সঙ্গে ১৯ বলে ৪৪ রানের জুটি গড়েন ব্রাড ইভান্স। এর ৩৫ রানই এসেছে ইভান্সের ব্যাট থেকে। শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৩ রানে ফিরেছেন ইভান্স। তাঁর ইনিংস অবশ্য জিম্বাবুয়ের ব্যবধানটা কিছুটা কমিয়েছে।
এরপরও জিম্বাবুয়ে হেরেছে ১০৭ রানে। জিম্বাবুয়েকে ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রেখেছেন দুই স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতি। মোতি উইকেট নিয়েছেন ৪টি, আকিল ৩টি।
এর আগে ব্যাট হাতে ১৯ বলে ফিফটি করেছেন হেটমায়ার, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি। রোভম্যান পাওয়েলের সঙ্গে গড়া তাঁর ৫২ বলে ১২২ রানের জুটিটিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ।
হেটমায়ার ৩৪ বলে থেমেছেন ৮৫ রানে। পাওয়েল করেছেন ৫৯ রান।
১৯ ছক্কায় টি–টুয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নেদারল্যান্ডসের পাশে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৫৪ রানে থেমে যাওয়ায় অল্পের জন্য ভাঙা যায়নি টি–টুয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি (২৬০)।
ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৪/৬ (হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*, শেফার্ড ২১; মুজারাবানি ২/৪২, এনগারাভা ২/৪৭)।
জিম্বাবুয়ে: ১৭.৪ ওভারে ১৪৭ (ইভান্স ৪৩, মায়ার্স ২৮, রাজা ২৭; মোতি ৪/২৮, আকিল ৩/২৮, ফোর্ড ২/২৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।







































