বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
৬০ মিনিটে দেজিরে দুয়ের পাস থেকে দুর্দান্ত এক গোলে ম্যাচে গোলের হালখাতা খোলেন এমবাপ্পে। ৬ মিনিট পর দলের দ্বিতীয় গোলেও রয়েছে এমবাপ্পের অবদান। ৬৬ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন উসমান দেম্বেলে। তবে ৭৭ মিনিটে মাঠে যেভাবে এমবাপ্পে বসে পড়েন, তাতে দুশ্চিন্তা দেখা দেয় ফ্রান্স ডাগআউটে। চোটে পড়ায় তাঁকে সরিয়ে জঁ-ফিলিপ মাতেতাকে নামানো হয়েছে।
‘এমবাপ্পেকে অনেকে স্বার্থপর মনে করতে পারেন, কিন্তু সে যোগ্য নেতা’‘এমবাপ্পেকে অনেকে স্বার্থপর মনে করতে পারেন, কিন্তু সে যোগ্য নেতা’
মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এমবাপ্পে জানিয়েছেন, চোট তেমন একটা গুরুতর নয়। ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ। গোড়ালিতে একটু আঘাত পেয়েছিলাম। তবে এখন সব ঠিক আছে। জেপি (জঁ-ফিলিপ মাতেতা) শেষ ১৫ মিনিটে আমার চেয়ে বেশি ভালো অবস্থায় ছিল।’ ইএসপিএনকে একটি সূত্রও জানিয়েছে, এমবাপ্পের গোড়ালির চোট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
































