ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:০৬ এএম
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ

হতাশার ব্যাটিংয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজের আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪১ রানে গুঁড়িয়ে দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ৩০০ বলে ১৪২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

আজ সিরিজ বাঁচাতে নেমে টস জিতে প্রথমে বোলিং করে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে বেন কারানের সেঞ্চুরিতে ভর করে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন বেন কারান। ৩৮ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৮ রান করেন ব্রাড ইভান্স। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। 

টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৬৯ রান করা বাংলাদেশ; এরপর ৬৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানে অলআউট হয়। দলের হয়ে ৯০ বলে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬০ রান করেন তাওহীদ হৃদয়। ৭০ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫৭ রান করেন তানজিদ হাসান তামিম। ৪১ বলে ৩৮ রান করেন নুরুল হাসান সোহান। 

Link copied!