টি-টোয়েন্টি বিশ্বকাপ

অজিদের বিপক্ষে আইরিশদের লক্ষ্য ১৮০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৩:৪৯ পিএম
অজিদের বিপক্ষে আইরিশদের লক্ষ্য ১৮০

টিকে থাকতে হলে ম্যাচ জয়ের বিকল্প নেই—এমন সমীকরণ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড । ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অজিরা।

ইনিংসের শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৩ রানে বিদায় হন, দলীয় রান তখন ৮। দ্বিতীয় উইকেট জুটিতে মিচেল মার্শ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ দুজন মিলে ৫২ রানের জুটি গড়েন। দলের ৬০ রানে মার্শ ২২ বলে ২৮ রান করে আউট হন।

দলের ৮৪ রানে গ্লেন ম্যাক্সওয়েল ১৩ রানে ফেরেন। তার বিদায়ের পর ফিঞ্চ জুটি বাধেন মার্কাস স্টয়নিসের সাথে। এই জুটি ভাঙে দলের ১৫৪ রানে। অধিনায়ক ৪৪ বলে ৬৩ রানে আউট হন। তার ইনিংসে পাঁচটি চার ও তিনটি চমৎকার ছয় ছিল। আর ৬ রানের ব্যবধানে স্টয়নিসও ২৫ বলে ৩৫ রানে ফেরেন। শেষদিকে টিম ডেভিড ও ম্যাথু ওয়েডের কল্যাণে ৫ উইকেটে ১৭৯ রান করে থামে অজিদের ইনিংস।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল অজিরা।
 

Link copied!