মৌসুমের শুরুর খারাপ সময় কাটিয়ে বেশ ভালো সময় যাচ্ছিল জুভেন্টাসের। তবে এবার বেশ বড় ধাক্কা খেয়েছে দলটি। আড়াই যুগ পর সবচেয়ে বাজেভাবে হেরেছে জুভরা।
ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুক্রবার রাতে নাপোলির মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জুভেন্টাস। ইতালিয়ান শীর্ষ লিগে গত ৩০ বছরেও এত বাজেভাবে হারেনি জুভরা। ১৯৯৩ সালে সর্বশেষ তারা সিরি এ তে ৫ গোল হজম করেছিল।
ম্যাচের শুরুর দিকেই জুভদের ওপর চেপে বসে নাপোলি। শুরুর দিকে দলটির তারকা খিচা কাভারস্কেইয়ার দুর্দান্ত শট ফিরিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক। তবে ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর ওসিমহেনের শট ফেরাতে পারেননি জুভ গোলরক্ষক।
ম্যাচের ৩৯ মিনিটে খভিচা কাভারাটস্খেলিয়াড়্র গোলে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। অবশ্য এর
মাত্র তিন মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে জুভেন্টাসের হয়ে ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে আমীর রাহমানির গোলে ব্যবধান ৩-১ করে নাপোলি । ম্যাচের ৬৫ মিনিটে আবারও গোল করেন ওসিমহেন। ম্যাচের ৭২ মিনিটে জুভেন্টাসের জালে শেষবারের মতো বল জড়ান এলিফ এলমাস।
এই হারে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেমে গেল জুভেন্টাস। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে এসি মিলান। তারা জুভেন্টাসের চেয়ে ১ ম্যাচ কম খেলেছে।






































