বিপিএলের প্রাইজমানি চার কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৭:০২ পিএম
বিপিএলের প্রাইজমানি চার কোটি টাকা

আগামী বছরের ৬ জানুয়ারী মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরকে সামনে রেখে চ্যাম্পিয়ন ও রানার্সআপ প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের আগামী আসরের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। আর রানার্সআপ দলকে দেওয়া হবে এক কোটি টাকা। সব মিলিয়ে বিপিএলের আগামী আসরের পুরো প্রাইজমানির পরিমাণ দাঁড়াবে প্রায় চার কোটি টাকা। শনিবার (৩১ ডিসেম্বর) হোম অফ ক্রিকেট মিরপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন  বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাল হায়দার মল্লিক।

 শুধু দলীয় নয় এবার ব্যক্তিগত সেরার পুরস্কারেও অর্থের পরিমাণ বাড়ছে। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। আর এবার আসরের সেরা খেলোয়াড়ের পকেটে ঢুকবে বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা।

এছাড়া আসরের সেরা ব্যাটার ও বোলারের প্রাইজমানিও এবার বাড়াচ্ছে বিপিএল গভর্নিং বডি। ৬ জানুয়ারী (শুক্রবার) পর্দা উঠবে এবারের বিপিএলের।

 

Link copied!