নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ১২:৫০ পিএম
নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৬ বছর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে ১৬১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে এবারই প্রথম খেলছে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আজ শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আবুধাবিতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তীব্র গরম। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব নয়। তাই আফগানিস্তান নিয়মিতই ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতের মাটিকে হোম ভেন্যু বানিয়ে সিরিজ আয়োজন করে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।'

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।

Link copied!