ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উপজেলার গন্দ্রপা বাইপাস এলাকায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।























