ফাইনালের আগে করেছিলেন ৮ গোল। আর্জেন্টিনাও ১৯ গোল করে পৌঁছেছিল ফাইনালে। সেই দল কিনা ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি স্পেনের পোস্টে! তারা পোস্টে নিতে পেরেছিল ২টি শট, এর একটিও লক্ষ্যে ছিল না!
১৯৬৬ সালে রেকর্ড নথিভুক্ত করার পর থেকে প্রথম দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে কোন শট লক্ষ্য রাখতে পারল না। এর আগের দীর্ঘ অপেক্ষা ছিল গত আসরে।
৬৮তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফ্রান্সকে। শেষ পর্যন্ত সেই ম্যাচে ৩ গোলও দিয়েছিল ফ্রান্স। কিন্তু আর্জেন্টিনা পারেনি ঘুরে দাঁড়াতে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আরও রক্ষণাত্মক হয়ে পড়ে তারা।
১-০ গোলে জিতে দ্বিতীয়বার শিরোপার স্বাদ পাওয়া স্পেন পোস্টে শট নিয়েছিল ২০টি। তাদের লক্ষ্যে শট ছিল ১২টি। আর্জেন্টিনার হয়ে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ১১টি সেভ করেছেনি তিনি। উনাই সিমনকে কোন সেভই করতে হয়নি।
স্পেনের বল দখল ছিল ৬৫.১ শতাংশ। আর আর্জেন্টিনার ৩৪.৯ শতাংশ।



































