কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১১:১০ এএম
কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

বিশ্বকাপ ফাইনালে রেশ কাটতে না কাটতেই আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে এলো আরেকটি খারাপ খবর। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করার পর কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করেই তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন। তার এই আকস্মিক ঘোষণায় স্তব্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আলবিসেলেস্তেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রথমে প্রতিপক্ষ স্পেনের প্রশংসা করেন স্কালোনি। তারপর কাঁপা কণ্ঠে নিজের চাকরি নিয়ে বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমার মনে একটি পরিকল্পনা আছে। তবে চুক্তি অনুযায়ী আগে সময়টা শেষ করি, তারপর দেখা যাবে। সত্যি বলতে, আমার একটু ভেবে দেখার প্রয়োজন আছে। কারণ আমি জানি না, এর চেয়ে বড় বা দারুণ কিছু আর কখনো অর্জন করতে পারব কি না।’

Link copied!