অভিশাপের কারণেই কি চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:৫৭ এএম
অভিশাপের কারণেই কি চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের পর্দা নেমেছে। নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়া ফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর এই ক হারের মধ্য দিয়ে আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল অতিপ্রাকৃতিক এক ‘অভিশাপ’। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা দল কখনো বিশ্বকাপ জিততে পারে না—ফুটবল ইতিহাসের এই নির্মম জুজুর এবার শিকার হলো লিওনেল মেসির আর্জেন্টিনা।

টুর্নামেন্টের শুরু থেকেই আলবিসেলেস্তেরা এই র‍্যাঙ্কিংয়ের অদৃশ্য চাপের মুখে ছিল। যদিও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তারা শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিজেদের ফেবারিট হিসেবে জানান দিয়েছিল, কিন্তু ফাইনালের মহারণে স্পেনের কাছে ১-০ গোলের হার সেই পুরোনো অভিশাপকেই সত্য প্রমাণ করল।

অথচ পুরো টুর্নামেন্টে ১৯টি গোল করে অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল এক অজেয় স্পেনের, যারা পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করে বিশ্বরেকর্ড গড়েছে।

এবারের বিশ্বকাপে কেবল আর্জেন্টিনাই নয়, ফুটবলীয় নানান অভিশাপের বলি হয়েছে ফ্রান্সের মতো পরাশক্তিও। তারা কাটা পড়েছে বহুল আলোচিত ‘ব্যালন ডি’অর’ অভিশাপে। ফুটবল ইতিহাসের এক অদ্ভুত পরিসংখ্যান বলছে, যে বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তার আগের ব্যালন ডি’অরজয়ী তারকা কোনোভাবেই সেই বিশ্বকাপ জিততে পারেন না। এবার ফরাসি তারকা উসমান দেম্বেলে বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে বিশ্বকাপে পা রেখেছিলেন। টুর্নামেন্টের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও দেম্বেলের ফ্রান্সকে এই ‘অভিশাপে’ ট্রফিহীন বিদায় নিতে হয়েছে।

Link copied!