স্পেনের সঙ্গে উদযাপন করতে গিয়ে বিতর্কে ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৫০ এএম
স্পেনের সঙ্গে উদযাপন করতে গিয়ে বিতর্কে ট্রাম্প

ততক্ষণে ফুটবল বিশ্বের চ্যাম্পিয়ন বনে গেছে স্পেন। কথামতো ট্রফিটি তুলে দিতে ডোনাল্ড ট্রাম্প এসেছেন। তবে অপেক্ষারত স্প্যানিশ ফুটবলারদের কাছে এসে করে বসেন হাস্যকর এক কাণ্ড। শিরোপা তুলে দেওয়ার পরও তিনি নামতে চাননি ডায়াস থেকে। তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ উপেক্ষা করে মঞ্চে অবস্থান করেন ট্রাম্প। তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন ফিফা সভাপতি। এতে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশ করেন ট্রাম্প। স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে উদযাপন করার সময়ও ট্রাম্পকে মঞ্চে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে হাস্যরস হিসেবে দেখছেন।

এর আগেও ট্রাম্পকে ঘিরে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে স্টেডিয়ামে প্রবেশে বিলম্ব হওয়ায় অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করেন। পরে স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠলে একাংশের দর্শক তাকে দুয়ো দেয়। জাতীয় সংগীতের সময়ও একই ধরনের প্রতিক্রিয়া শোনা যায়।

Link copied!