বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর।
৩০ মিনিটে বক্সের ৩০ গজ দূরে আর্জেন্টিনা ফ্রি কিক পেয়েছিল। সেটা থেকে মেসির দুর্দান্ত এক শট গিয়ে লাগল বাম পাশের বারপোস্টে।
ম্যাক আলিস্টারের হেডার দারুণভাবে ঠেকালেন মিশর গোলরক্ষক
সমতার খুব কাছে চলে এসেছিল আর্জেন্টিনা। ডান পাশ থেকে ডি পল ক্রস দিয়েছিলেন। তাতে দারুণ এক হেড করেছিলেন ম্যাক আলিস্টার। সেটা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে দারুণভাবে ঠেকিয়ে দিলেন মোহাম্মদ শোবেইর। মেসির পেনাল্টি ঠেকানোর পর এই সেভ, আজ তিনি যেন তার ক্যারিয়ারের সেরাটাই ঢেলে দিচ্ছেন!
পিছিয়ে থেকে হাইড্রেশন ব্রেকে আর্জেন্টিনা
১৪ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে গিয়েছিল মিশর। এরপর আর্জেন্টিনাও সুযোগ পেয়েছিল ম্যাচে ফেরার। ১৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল, তবে মেসির সে পেনাল্টি সেভ করেছেন মিশর গোলরক্ষক মোহাম্মদ শোবেইর। আর তাতেই শুরুর হাইড্রেশন ব্রেকে বিশ্বচ্যাম্পিয়নরা গেছে পিছিয়ে থেকে।
১৯ মিনিটে বক্সে নিকলাস তালিয়াফিকোকে ফাউল করা হলো। পেনাল্টি পেল আর্জেন্টিনা।
স্পটকিক থেকে মেসি শটটা নিয়েছিলেন ডান দিকে। আর সেটাই সেভ করে বসলেন মিশর গোলরক্ষক মোহাম্মদ শোবেইর।
এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনা অধিনায়ক।
এর আগে অস্ট্রিয়া ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি। সে ম্যাচে জোড়া গোল করে জিতিয়েছিলেন তিনিই। আজ তিনি পারবেন তো?
১৪ মিনিটে আর্জেন্টিনার জালে মিশরের গোল
কর্নার থেকে আর্জেন্টিনার জালে বল জড়াল মিশর। ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোলটা করলেন ইয়াসির ইব্রাহিম।
৫ মিনিটে ২ বার আনফোর্সড ইরোর আর্জেন্টিনার
মাঝমাঠে বলের দখলে আর্জেন্টিনা দাপট দেখাতে চাইলেও ধুঁকতে হচ্ছে। শুরুর ৫ মিনিটে পজিশনিংয়ের ভুলে ২ বার বল হারিয়েছে দলটি।



































