মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:৩৭ পিএম
মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর। আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

ইতোমধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনাও যদি আজ হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাবে।

আর্জেন্টিনা-মিশর দুই দলের আগের দুই সাক্ষাতে জিতেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল ১৯২৮ সালে অলিম্পিকের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর সবশেষ দেখা হয়  ২০০৮ সালের মার্চে কায়রোতে। সেবার প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা আর মোহাম্মেদ সালাহর মিশর। দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশ থেকে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।

আর্জেন্টিনা-মিসরের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।

এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে

Link copied!