জোতার স্মৃতিতে আবেগঘন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১০:০৮ এএম
জোতার স্মৃতিতে আবেগঘন রোনালদো

আবেগ ধরে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়াকে হারানোর পর প্রয়াত সতীর্থের জার্সি গায়ে রোনালদো বললেন, এই জয় শুধুই ফুটবলের নয়, পুরো দলের জন্য ছিল আবেগের এক বিশেষ মুহূর্ত।

ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, আজ আমরা সবাই দিয়েগোকে নিয়ে কথা বলেছি। জীবনের এই কাকতালীয় ঘটনা অবিশ্বাস্য। আজকের পরিস্থিতি আমাকে সত্যিই বিস্মিত করেছে। এই জয় আমাদের জন্য অনেক বড় অর্থ বহন করে।

রোনালদো বলেন, শুধু আমরা জিতেছি বলেই নয়, যেভাবে জিতেছি সেটিও গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। ক্রোয়েশিয়া একটি দুর্দান্ত দল।

ম্যাচ শেষে রোনালদোকে দেখা যায় জোতার ২১ নম্বর জার্সি পরে মাঠে নামতে। তিনি সাবেক সতীর্থ লুকা মদ্রিচকে আলিঙ্গন করেন এবং পুরো পর্তুগাল দল মিলে জোতার জার্সি হাতে স্মারক ছবিও তোলে। এক বছর আগে, ২০২৫ সালের ৩ জুলাই, স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জোতা।

Link copied!