বিশ্বকাপে শেষের দিকে গ্রুপের ম্যাচগুলো। রাউন্ড থার্টি টুতে কে কার প্রতিপক্ষ সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো।
জর্দানের বিপক্ষে মাঠে নামার আগে দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া শুরুর একাদশ সাজাতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে। তাতে শুরুর একাদশে সুযোগ পেতে পারে বেশ কয়েকজন তরুণ তারকারা।
বৃহস্পতিবার দলের অনুশীলনে নির্ভার দেখা গেছে কোচ লিওনেল স্কালোনিকে। এসময় প্রফুল্ল দেখা গেছে দলের খেলোয়াড়দের।
ভিন্ন এক একাদশ সাজিয়ে অনুশীলন সেরেছেন কোচ।
গোলবারের নিচে কেঠোর অনুশীলনে দেখা গেছে হুয়ান মুসোকে, যদিও ম্যাচে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট, অনুশীলনে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ডের খরায় রাইন্ড থার্টি টুয়ের খেলা মিস করার ঝুঁকিতে এড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে নাও থাকতে পারে।
অনুশীলনে তার সঙ্গে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনে ছিলেন। বিশ্বকাপে এখনো দেখা যায়নি ভ্যালেন্তিন বারকোকে। রোজারিও সেন্ট্রাল যুব দলের এই খেলোয়াড়েরও শুরু একাদশে থাকার সম্ভাবনা আছে।
উইঙ্গার হিসেবে মাঠে নামতে পারে নিকো পাজ। স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে জুলিয়ান আলভারেজ একরকম চুড়ান্তই থাকছেন।
বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা লিওনেল মেসি ছিলেন বেঞ্চে। আর্জেন্টাইন অধিনায়ককে দ্বিতীয়ার্ধে খেলানো হতে পারে। তবে কি কৌশল নিবেন স্কালোনি তা পরিষ্কার বুঝতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের।


































