রানার্সআপ জাপানের বিপক্ষে ড্র করে নকআউটে সুইডেনও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৯:২৫ এএম
রানার্সআপ জাপানের বিপক্ষে ড্র করে নকআউটে সুইডেনও

ডালাসে প্রথমার্ধটা নিষ্প্রভ হয়েছে। হয়তো দ্বিতীয়ার্ধের জন্যই রোমাঞ্চ জমিয়ে রেখেছিল জাপান-ব্রাজিল।


শেষটায় রোমাঞ্চের দেখাও মিলেছে। জয় পেতে পেতে পাওয়া হয়নি সুইডেনের। ১-১ সমতায় তাই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
পয়েন্ট ভাগাভাগি করায় নকআউটের মঞ্চও ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে জাপান-সুইডেন।


রানার্সআপ জাপানের বিপরীতে তৃতীয় হয়ে শেষ ৩২-য়ে জায়গা পেয়েছে সুইডেন।
এর আগে ম্যাচে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু কেইতো নাকামুরার দুর্দান্ত শটটা অবিশ্বাস্য এক লাফ দিয়ে প্রতিহত করলেন গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম।

প্রথমার্ধ নিষ্প্রভ হলেও বিরতির পরে সুন্দর এক গোল উপহার দিল জাপান।


৫৬ মিনিটে ডাইজেন মায়েদার দারুণ ফিনিশিংয়ের আগে দলীয় গোলের চমৎকার এক আক্রমণ সাজায় জাপান। ওয়ান টু ওয়ান পাসে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে রিটসু দোয়ান বক্সের মধ্যে বল বাড়ান মায়েদার উদ্দেশে। পাস পেয়ে নিজের কাজটা ঠিকঠাক মতো সারেন সেল্টিকের অ্যাটাকিং মিডফিল্ডার।
কিন্তু গোলের আনন্দ বেশিক্ষণ টিকলো না। ৬২ মিনিটে অনিন্দ্য সুন্দর এক শটে সুইডেনকে সমতায় ফেরান অ্যান্থনি এলেঙ্গা।


ডান প্রান্তের বক্সের বাইরে থেকে এলেঙ্গার বাঁ পায়ের বাঁকানো শটটি সরাসরি জাল খুঁজে নেয়। 
সমতায় ফিরে গোলের নেশা যেন পায় সুইডেনকে। ৬৫ মিনিটে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক জিওন সুজুকি সেভ না দিলে আলেক্সন্ডার ইসাকের শট ঠিকই জালে জড়িয়ে যেত। যোগ করা সময়ে কর্নারের বিনিময়ে আরেকটি নিশ্চিত গোল সেভ করেন সুজুকি। ডান প্রান্ত থেকে এলেঙ্গার শট সেভ দিয়ে। 

আবার সেই কর্নারেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল সুইডেন। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ালেন সুজুকি। ইসাকের হেড প্রথম ফিস্ট করে পরে গ্লাভসে তালুবন্দি করেন। তাতে ১-১ ড্রয়ে শেষ হয় ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল নকআউটও নিশ্চিত করেছে।

রানার্সআপ হয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ৩২-য়ের টিকিট কেটেছে জাপান। প্রতিপক্ষ হিসেবে তারা ব্রাজিলকে পেয়েছে। অন্যদিকে ৫ পয়েন্ট পাওয়া জাপানের বিপরীতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা হয়ে পরের রাউন্ডে গেছে সুইডেন। বর্তমানে তৃতীয় সেরার তালিকায় শীর্ষে আছে তারা। আর এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। তারা পরের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে।

Link copied!