লিওনেল মেসির ৩৯তম জন্মদিনে স্বামীকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট লিখেছেন আন্তনেলা রোকুজ্জো। মেসির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে আন্তনেলা লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ❤️ আজকের এই দিনটিতে এবং সবসময় তুমি খুব সুখী থেকো। তোমাকে পেয়ে আমি জীবনে সবকিছুই পেয়েছি। আমি তোমাকে অসীম ভালোবাসি।‘ রোকুজ্জোর ছবিতে ধরা পড়েছে মেসির খেলোয়াড় নয় বরং দায়িত্ববান বাবা আর প্রেমময় স্বামী রূপটাই, তবে সবশেষ ছবিতে মেসির গায়ে আর্জেন্টিনার ট্রেনিং জ্যাকেট আর গলায় স্টেডিয়ামে অ্যাকসেস কার্ড তুলে এনেছে তার চিরায়ত পরিচয়।
স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে জবাব দিয়েছেন মেসিও। চল্লিশে পা দেওয়া মেসি উত্তরে লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ আমার জীবন, আর আমিও তোমাদের ভালোবাসি ❤️❤️ আমি তোমাদের অনেক ভালোবাসি!!! আমরা কত ছোট ছিলাম তখন…।’

























