বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় জার্মান ডিফেন্ডার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৬:৩৬ পিএম
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় জার্মান ডিফেন্ডার

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেকের। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন তিনি। স্কাই জার্মানি ও বিল্ড জানিয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার টুর্নামেন্টের বাকি সময়ে খেলতে পারবেন না।

তবে জার্মান ফুটবল ফেডারেশন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে একটি গোল করেছিলেন শ্লটারবেক।

Link copied!