আমেরিকা, মেক্সিকো, ক্যানাডা এ বার বিশ্বকাপ আয়োজন করলেও সবচেয়ে বেশি চর্চায় আবহাওয়া। বিশেষ করে এ বার অধিকাংশ ম্যাচ আমেরিকায় হওয়ায় সেখানকার তাপমাত্রা চাপে ফেলেছে প্লেয়ার থেকে শুরু করে সমর্থক সকলেই। যেই কারণে ম্যাচের প্রতিটা অর্ধে একবার করে হাইড্রেশন ব্রেকও দিচ্ছে FIFA। কিন্তু অনুশীলন থেকে শুরু করে ম্যাচ প্রতিটা ক্ষেত্রেই কাহিল হচ্ছেন প্লেয়াররা। এ বার গরম থেকে বাঁচতে বড় পদক্ষেপ নিল আর্জেন্তিনা।
বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে অভিযোগে সরব তৃণমূল। বিজেপি অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দাবি করেছে, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রুখতেই এই পদক্ষেপ। তবে এই নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে একমত নয় RSS। বরং লাগাতার এমন ঘটনায় সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব ব্যাপক অসন্তুষ্ট। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিব
আলজিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্তিনা। মেসি ৮০ মিনিট মাঠে ছিলেন। তাঁকে তুলে নেওয়ার পর দেখা গিয়েছে গরমে কাহিল তিনি। বাকিদের ক্ষেত্রেও ছবিটা এক ছিল। তাই দ্বিতীয় ম্যাচে নামার আগে অনুশীলনে আর্জেন্তিনা ব্যবহার করল বিশেষ ধরনের জ্যাকেট। প্র্যাকটিস জার্সির উপর সেটি পরে অনুশীলন করেন প্লেয়াররা।
তারকা বলেই ছাড়? কেন রোনাল্দোকে পুরো ম্যাচ খেলালেন? মুখ খুললেন পর্তুগাল কোচ
আমেরিকার ক্যানসাসে বুধবার অনুশীলন করে আর্জেন্তিনা। সেখানে প্লেয়ারদের গায়ে দেখা যায় ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত বিশেষ ‘কুলিং ভেস্ট’। তাদের জার্সি প্রস্তুতকারী সংস্থাই এই কুলিং ভেস্ট তৈরি করেছে। এই ভেস্টে থাকে একাধিক পকেট, যেখানে থাকে একধরনের ঠাণ্ডা জেল। সেটা প্লেয়ারদের শরীরের কাছাকাছি থাকায় তা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। আগে এই জেলগুলোকে ঠাণ্ডা করা হয়, এর পর সেগুলি পরে নামেন প্লেয়াররা। একটা কুলিং ভেস্টের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এর পাশাপাশি রয়েছে বিশেষ বুটও, যার সহজে পা-কে গরম হতে দেয় না।
তবে আর্জেন্তিনা একমাত্র দল নয়। এর আগে স্পেন বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকেই বিশেষ ভেস্ট ব্যবহার করছিল। সৌদি আরবের মতো গ্রীষ্মপ্রধান দেশের প্লেয়াররাও এই বিশেষ ভেস্ট ব্যবহার করছেন।
কেরিয়ারে অন্যতম খারাপ পারফরম্যান্স, কঙ্গো ম্যাচের পর কী বললেন রোনাল্দো?
মেসিদের অনুশীলনের সময়ে কানসাস প্রদেশের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমটা চ্যালেঞ্জিং প্লেয়ারদের কাছে।
স্পেন জাতীয় দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, এই কুলিং ভেস্ট প্রযুক্তি খেলোয়াড়দের ক্লান্তি কমাতে ও দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, ‘এখন আমরা অনুশীলনের পর এটি ব্যবহার করছি। তবে চাইলে ম্যাচ শুরুর আগেও, বিশেষ করে ওয়ার্ম-আপ শেষে এবং ম্যাচ শুরুর মধ্যবর্তী সময়ে এটি ব্যবহার করা যেতে পারে। এতে শরীরের তাপমাত্রা কমে এবং খেলোয়াড়েরা আরও সতেজ অনুভব করে































