বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ এখন টিকটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৯:৩৫ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ এখন টিকটক

বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে চীনা অ্যাপ টিকটক। বিবিসি জানায়, ২০২০ সালে সর্বাধিকবার ডাউনলোড হয়েছে অ্যাপ্টি।

চীনে টিকটক ‘দোইন’ নামে পরিচিত। তবে চীন ছাড়া এশিয়ার অন্য দেশগুলোয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের তালিকায় ফেসবুক এখনো শীর্ষে রআছে। টিকটক রয়েছে দ্বিতীয় অবস্থানে।

পরিসংখ্যানকারী প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির ২০২০ সালের জরিপে এসব তথ্য উঠে এসেছে। জনপ্রিয় অ্যাপের এই তালিকা প্রকাশ করেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। 

২০২০ সালের সর্বাধিক জনপ্রিয় অ্যাপের তালিকায় টিকটকের পরেই আছে ফেসবুক। এরপর যথাক্রমে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার। চারটি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক দেশের সরকারই টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। তবে এসব পদক্ষেপ টিকটকের জনপ্রিয়তায় তেমন কোন প্রভাবই ফেলতে পারেনি।

Link copied!