সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শান্ত নামের এক বাংলাদেশির নিহত হয়েছেন। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্য জাঙ্গালিয়া এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট শান্ত।
বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ সময় রাত ৩টায় রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিকভাবে জানা গেছে।
শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই খোরশেদ আলম জানান, ব্যবসায়িক কাজে শান্ত তার ব্যবহৃত স্কুটার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত। পরে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে রিয়াদের সোমছি কিং সউদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
শান্তর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














