কারওয়ান বাজার থেকে মগবাজার
ক্লান্ত দেহে রিকশায় ঘুমিয়ে পড়ছেন এক চালক
‘মাছে ভাতে বাঙালি।’ মাছ না খেয়ে কি আর পারা যায়। এভাবে প্রতিদিন ক্রেতাদের মাছ কাটায় ব্যস্ত থাকেন তারা। স্থান : কারওয়ান বাজার।
রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে প্রতিদিন ভ্রাম্যমান সেলুন বসে। সাধারণত নিম্ন আয়ের লোকজন এসব সেলুনে আসেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ তারা ব্যস্ততম সময় পার করছেন।
নাগরিক শৈশব : রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে খেলাধুলা করছে শিশু-কিশোররা।
রাজধানীর বিনোদকেন্দ্র হাতিরঝিল এলাকার সম্মুখপথ। পথচারীদের স্বাগত জানাচ্ছে প্রতীকী এ হাতিগুলো। ছবি : কামরুল ইসলাম, ফটো সাংবাদিক, সংবাদ প্রকাশ।