স্বর্ণের দাম বাড়ল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১২:১৫ পিএম
স্বর্ণের দাম বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

আজ বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ২০৫ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা।

এর আগে গত ১১ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯১৫ টাকা বাড়িয়ে এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!