রাজধানীসহ দেশের যেসব এলাকায় আজ হতে পারে বৃষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১০:৩১ এএম
রাজধানীসহ দেশের যেসব এলাকায় আজ হতে পারে বৃষ্টি

দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আজ হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আজ রাজধানীতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সন্ধ্যায় দেওয়া সারা দেশের নিয়মিত বুলেটিনে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলা হয়েছে পূর্বাভাসে।

Link copied!