• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

কুমিল্লার ঘটনা পরিকল্পিত : রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০২:৫১ পিএম
কুমিল্লার ঘটনা পরিকল্পিত : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি থেকে মানুষের দৃষ্টি সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেছেন, কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। 

শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক মানববন্ধন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) নাকি বাংলাদেশের সব জনগোষ্ঠীর-সম্প্রদায়ের নিরাপত্তা দিয়েছেন। জন্মের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা শুনিনি। উনি ক্ষমতায় আসার পর এগুলো হচ্ছে। তিনি অনেকটা ‘সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ো’ টাইপের। জোর করে ক্ষমতায় থেকে বিশ্বকে দেখাতে চান যে তিনি সব অমূলক ঘটনা দমন করতে পারেন। সে ক্ষেত্রে এটা পরিষ্কার যে কুমিল্লার ঘটনা পরিকল্পিত।”

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, “পেঁয়াজ, মরিচ, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হু হু করে বাড়ছে। এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। আনাজপাতিতে হাত দিলে বৈদ্যুতিক শক লাগে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের লোকেরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। গণতন্ত্র নেই, সুষ্ঠু নির্বাচন নেই।”

রিজভী বলেন, “দেশে গুম-খুন চলবে, কিন্তু প্রেসক্লাবে কোনো সভা সেমিনার করতে পারবে না। এই সরকারের উসকানিতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাব না। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এই দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!