বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১২:৩৫ পিএম
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টায় বাড্ডা থানাধীন আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও শাহজাহান।

তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট ও অপর্ণার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, রোববার (২ এপ্রিল) রাত ১১টার দিকে প্লাটিনাম জিম থেকে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন অপর্ণা। পথে আফতাবনগর সি ব্লকের ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে দুজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

ডিসি মো. আ. আহাদ বলেন, তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। দুই ছিনতাইকারী অত্যন্ত চতুর হওয়ায় বারবার স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করেন। পুলিশের সাঁড়াশি অভিযানের পরিপ্রেক্ষিতে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে গত রাতে আনন্দনগর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!