• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

বাংলাদেশকে টিকা উপহার দিচ্ছে বুলগেরিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:৪৭ পিএম
বাংলাদেশকে টিকা উপহার দিচ্ছে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়া।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশটির সরকারি তথ্যসেবা সংস্থা ‘সোফিয়া গ্লোবে’ এ খবর প্রকাশিত হয়।

খবরে জানায়, বুলগেরিয়া সরকার বেশ কয়েকটি দেশকে করোন মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে। এর মধ্যে বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিগগিরই উপহারের এই টিকা বাংলাদেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও খবরে জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, "বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।"

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকে করোনা টিকা উপহার হিসেবে পাঠিয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!