প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০১:৫৩ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসডুপে। এ সময় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক বাস্তব ভিত্তিক ও কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেরি মাসডুপে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে শেখ হাসিনা বলেন, “ফ্রান্স বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। টেকসই উন্নয়নে আমাদের অভিন্ন লক্ষ্য দ্বারা দুই দেশ বাস্তব ভিত্তিক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক গত পাঁচ দশকে বিভিন্ন খাতে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!