গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি, একজন গুলিবিদ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৫:৩৮ পিএম
গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি, একজন গুলিবিদ্ধ

রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে আহত ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুইজনকেই আটক করেছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ।

আ. আহাদ বলেন, “রোববার বিকাল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুইজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।”

প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!