ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:৫০ পিএম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায়  ভর্তি আছেন ৪০৫ জন এবং ঢাকার রাইরে ৩৪৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ২৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন  ৬০ হাজার ২৪৪ জন।
 

Link copied!