ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার পেলেন সংগঠনটির তিনজন সদস্য। কথাসাহিত্যে রাজীব নূর (সমকাল), কাব্যে হাসান হাফিজ (আমার দেশ) ও মননশীল ক্যাটাগরিতে এম মামুন হোসেন (সময়ের আলো) ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জুরি বোর্ডের দেওয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়।
রাজীব নূর ‘পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প’ এর জন্য, হাসান হাফিজ কাব্যগ্রন্থ ‘নদী নয় মানুষের মতো অনুদার’ এবং এম মামুন হোসেন ‘আদি অন্তে ঢাকা’ গ্রন্থের জন্য বিজয়ী হয়েছেন।
২৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ সময় ডিআরইউর সদস্যদের মধ্যে যেসব সদস্য নিজেদের লেখা বই জমা দিয়েছেন তাদেরও সম্মাননা দেওয়া হবে। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
ডিআরইউ সদস্য লেখকদের স্বীকৃতি দেওয়ার জন্য এ বছর সাহিত্য পুরস্কার চালু করে।





































