সানস্ক্রিন না মাখলে কী হতে পারে জানেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৫:২০ পিএম
সানস্ক্রিন না মাখলে কী হতে পারে জানেন
ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ছবিঃ সংগৃহীত

গরমে সানস্ক্রিম মাঝা জরুরি। কারণ সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বকের ক্ষতি এড়াতে চাইলে সানস্ক্রিন না মেখে উপায় নেই। সূর্যের আলোয় থাকা ক্ষতিকর রশ্মি ইউভিএ ও ইউভিবি ওজন স্তর ভেদ করে এসে আমাদের ত্বকের ক্ষতি তৈরি করে। তাই দিনের বেলায় ঘর থেকে বের হলেই অনাবৃত অংশে সানস্ক্রিন মাখেন অনেকে। সানস্ক্রিন না মাখলে ত্বকের কী কী ক্ষতি হতে পারে জানেন?

  • সানস্ক্রিন না মেখে দীর্ঘ ক্ষণ রোদে থাকলে সানবার্ন অনিবার্য। সূর্যের ইউভি-বি ত্বকের উপরের স্তর (এপিডার্মিস) শোষণ করে নেয়। ত্বক লাল হয়ে প্রদাহজনিত সমস্যা দেখা দেয়। যে অংশে রোদ লাগে সেখানকার কোষ ক্ষতিগ্রস্ত হয়। দিনের পর দিন একই ভাবে রোদ লাগলে ত্বকের ক্যানসার হওয়াও অস্বাভাবিক নয়।
  • অনেক গবেষণায় দাবি করা হয়, ৫৫ বছর বয়সের নিচের যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন; তাদের ত্বকে বয়সের ছাপ পড়ার সমস্যা শতকরা ২৪ শতাংশ কমে যায়। তাহলে সানস্ক্রিম ব্যবহার না করলে তাড়াতাড়ি চেহারায় বয়সের ছাপ পড়ে।
  • মুখে বলিরেখা, কালচে দাগ-ছোপ, জৌলসহীন ত্বক— এ সবই অতিবেগনি রশ্মির দান। তাছাড়া অতিবেগনি রশ্মি ত্বকের গভীর (ডার্মিস) স্তরে গিয়ে ত্বকের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন এবং ইলাস্টিন ফাইবারের ক্ষতি করে। ফলে ত্বকের টান টান ভাবও নষ্ট হয়।
  • সানস্ক্রিন না মেখে দীর্ঘক্ষণ রোদে ঘোরাঘুরি করলে অতিবেগুণী রশ্মির জন্য ত্বকের সুরক্ষার স্তর পাতলা হতে থাকে। ফলে ত্বকে নানা রকমের ক্ষতি যেমন- ক্যান্সার বিশেষত, ‘মেলানোমা’ দেখা দেয়। এছাড়া মুখে মেচেতার দাগ, ফ্রেকল্‌স কিংবা মেলাজ়মাও দেখা দিতে পারে।

 সানস্ক্রিমের ব্যবহার 
ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করা উচিত। শুষ্ক, তৈলাক্ত, সেনসিটিভ এ তিন ধরনের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক অনেক ভালো থাকে। ত্বক যদি তৈলাক্ত হয়; তাহলে সানস্ক্রিন পাউডার বা ক্রিম, জেল বা লোশন ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন লাগানোর সময় দুই আঙুলে ভর্তি করে নিতে হবে। তারপর সেটি ত্বকে লাগান। এমন ভাবে লাগবেন যেন সানস্ক্রিনের একটি পুরু স্তর আপনার ত্বকের উপরে তৈরি হয় । এসপিএফ ৩০ ক্ষতি আটকাতে পারে ৯৭ শতাংশ। আবার এসপিএফ ১৫ পারে ৯৩ শতাংশ। তাই কেনার সময় এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার কিনুন।
সানস্ক্রিন কেনার আগে লেবেলে পিএ+, পিএ++, পিএ+++ এরকম কিছু লেখা আছে কিনা দেখে নিন। যতগুলো প্লাস চিহ্ন থাকবে, আপনার ত্বকও ততই সুরক্ষিত থাকবে।
নন-কমেডোজেনিক সানস্ক্রিন কিনুন। এই সানস্ক্রিন ত্বকের রোমছিদ্র বন্ধ করবে না, ফলে ব্রণ বা ঘামের সমস্যা হবে না।

Link copied!