১৯-২০ মে চীন সফর করবেন পুতিন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:৫৬ পিএম
১৯-২০ মে চীন সফর করবেন পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ মে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বলে জানা গেছে। 
সফরটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই হচ্ছে। 
ক্রেমলিন শনিবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন।

Link copied!