ড্রাই ফ্রুটস খালি খেতে দারুন মজা। এটি স্বাস্থ্যের জন্যও খুবই উপকারি। চিকিৎসকরাও ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য় ড্রাই ফ্রুটস খুবই উপকারি। এটি মেটাবলিজম বাড়ায় ও খারাপ কোলেস্টেরল কমায়। পাশাপাশি লিপিডের স্তর নামিয়ে রাখতেও বেশ কার্যকর।
ড্রাই ফ্রুটস দিয়ে মজার একটি রেসিপি জানাব এই আয়োজনে। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই রেসিপিটির নাম ড্রাই ফ্রুট শেক।
যা যা লাগবে_
- পেস্তা- ৮টি
- আখরোট- ১টি
- কাজুবাদাম- ৮টি
- কিসমিস- ১০টি
- এলাচ গুঁড়ো- আধা চা চামচ
- ডুমুর- ৩টি
- খেজুর- (দুধে ভেজানো)
- মধু- ২ টেবিল চামচ
- চিনি- স্বাদমতো
- ভ্যানিলা এসেন্স- ৩ চামচ
যেভাবে বানাবেন_
প্রথমে ব্লেন্ডারে ভেজানো ডুমুর ও খেজুরসহ সবকটি ড্রাই ফ্রুটস এবং দুধ ঢেলে নিন। ভালোভাবে ব্লেন্ড করুন। এবার এতে এলাচ গুঁড়ো, মধু এবং স্বাদমতো চিনি মিশিয়ে নিন।
এরপর ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবারও ব্লেন্ড করুন। এবার মিশ্রণটি কিছুক্ষণ ফ্রিজে রাখুন। আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।








































