বর্ষাকালে ছাতা ছাড়া চলেই না। কোথাও যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি নেমে গেল। ইচ্ছে না থাকার শর্তেও ভিজতে হচ্ছে। তবে সঙ্গে ছাতা থাকলে এই পরিস্থিতি থেকে রেহাই পাচ্ছেন। তাই তো বর্ষা আসার আগেই ছাতা কেনার ধুম পড়ে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না কেমন ছাতা কিনবেন। বাজারে সব মানের ছাতা পাওয়া যায়। কেনার আগে ভালো-মন্দ বিষয়গুলো খেয়াল রাখবেন।
ছাতা কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা জেনে নিন এই আয়োজন থেকে_
- ১০ শিকের ছাতা কিনুন। এটি দীর্ঘস্থায়ী হয়। ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যায় না। ৫-৬ শিকের ছাতা বাতাসে উল্টে যায়।
- অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি শিকের ছাতা কিনুন। এটি বেশি মজবুত ও টেকসই হয়। মরিচাও ধরবে না।
- ফ্যাশনেবল ছাতা রোদ থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন। কিন্তু বর্ষার সময় টেকসই ছাতা ব্যবহার করতে হবে।
- ছাতা কোন কাপড়ে তৈরি হয়েছে তা দেখে নিন। বিভিন্ন কাপড়ের ছাতা বাজারে রয়েছে। কাপড়ের মান দেখে ছাতা কিনুন। ছাতার কাপড় কেমন তা পরীক্ষা করতে পানিতে ভিজিয়ে দেখতে পারেন।
- অনেক সময় ছাতার হাতল পাতলা থাকে। যা সহজেই ভেঙে যায়। হাতল যেন টেকসই এবং মজবুত হয় দেখে নিন।
- ছাতা খোলার টিপ বাটনটি ঠিকমতো কাজ করছে কি না দেখে নিন।
- ভেজা ছাতা ব্যাগে রাখবেন না। কিছুক্ষণ মেলে শুকিয়ে নিন। এরপর ভাঁজ করে ছাতা ব্যাগে রেখে দিন। ছাতা ভালো থাকবে।
- ছাতার সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি-না দেখে নিন। বারবার খুলে ও বন্ধ করে দেখুন এটা স্মুথলি ব্যবহার করা যাচ্ছে কিনা।








































