নারকেলের পুডিং বানান নিজের হাতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ১২:৩০ পিএম
নারকেলের পুডিং বানান নিজের হাতে

ঈষৎ গরম পড়তে শুরু করেছে। এ সময়টায় হালকা ঠান্ডা কিছু খাওয়া যেতেই পারে। আর সেটা যদি নারিকেলের পুডিং হয় খুব একটা মন্দ হয়না। কম সময়ের মধ্যে কিন্তু চট জলদি নারিকেল পুডিং বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নিই উপাদানগুলো—

উপকরণ
* নারকেল দুধ ২ কাপ

*নারিকেল কোরা আধা কাপ

*গুড়ো চিনি আধা কাপ

*কর্নফ্লাওয়ার ৩ চামচ

*কাজু (থেতলে নেয়া) – ২ চামচ

 *মধু  ১ চামচ।

যেভাবে তৈরী করবেন
নারকেলের পুডিং বানানোর জন্য প্রথমে নারিকেল দুধে চিনি দিয়ে ভালো করে মিনিট পাঁচ মিশিয়ে ফুটাতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে নারিকেল কোরা দিয়ে মিনিট দুয়েক ফুটাতে হবে। এরপর পানিতে গোলানো কর্নফ্লাওয়ারের দিয়ে ভালো করে গুলে ফুটন্ত দুধে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।

 

 কর্নফ্লাওয়ার মেশানোর পরে মিনিট তিনেক ভালো করে নেড়ে নেড়ে ঘনো করে নিয়ে থেঁতলে রাখা কাজু দিয়ে মিশিয়ে চুলা নিবিয়ে দিতে হবে। 

 

এবার একটা বাটি, কাপে বা পুডিং মোল্ডে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিন। সবশেষে নিজের পছন্দমতো করে পরিবেশন করুন।

Link copied!