ঝালকাঠি শহরে ফেইসবুক লাইভে যুক্ত হয়ে এক ব্যক্তি দুই ছেলে সন্তানসহ বিষপান করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনা নজরে আসার পরপরই প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার তথ্য দিয়েছেন সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ। চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির ছেলেদের একজনের বয়স ১৭, আরেকজনের ৮।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে সংসদে আলোচনা
ওসি বলেন, শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, তিন দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি এমন কাজ করেছেন।
ঝালকাঠি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টি এম মেহেদি হাসান সানী বলেন, তিনজনের মধ্যেই বিষক্রিয়া বেশ ছড়িয়েছে। এ কারণে তাদের বরিশালে পাঠানো হয়েছে।
ওসি ইমতিয়াজ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







































