রূপচর্চার যেসব প্রসাধনী অবশ্যই ফ্রিজে রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৪:২৩ পিএম
রূপচর্চার যেসব প্রসাধনী অবশ্যই ফ্রিজে রাখবেন

রূপচর্চায় ব্যবহৃত সামগ্রী বেশ দাম দিয়েই কিনে নারীরা। কিন্তু যথাযথ যত্ন না হলে দামী সামগ্রীও নষ্ট হয়ে যেতে পারে। তখন ভাবছেন, ব্র্যান্ডের পণ্য কিনেও ঠকে গেলেন। বিষয়টি আসলে অন্যরকম। প্রতিটি সামগ্রী নির্দিষ্ট তাপমাত্রায় ভালো থাকে।

রূপচর্চায় ব্যবহৃত কিছু সামগ্রী ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। কিছু আবার ভালো রাখার জন্য় ঠাণ্ডা তাপমাত্রার প্রয়োজন হয়। সঠিকভাবে না রাখলে প্রসাধনী যত দামীই হোক তা নষ্ট হয়ে যাবে।

অনেকেরই হয়তো এই বিষয়ে ধারণা নেই। তাই ঘরের আলমারিতেই দিনের পর দিন দামী প্রসাধনী রেখে দেন। যা কিছুদিন পরই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

রূপচর্চার কয়েকটি জিনিস রয়েছে যেগুলোকে ফ্রিজে ঠান্ডা না রাখলে, তা চুল ও ত্বকের ক্ষতি করতে পারে। তাই জেনে নিন কোন প্রসাধনীগুলো ফ্রিজে অবশ্যই রাখতে হবে_

ফেস মাস্ক

ফেস মাস্ক অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এটি ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। ঠান্ডা তাপমাত্রায় রাখলে এগুলো ভালো কাজ করে। ফেস মাস্ক সবসময় রেফ্রিজারেটরে রাখতে পারলেও ব্যবহারের এক ঘণ্টা আগে অবশ্যই ফ্রিজে রেখে দিন।

অ্যালোভেরা জেল

রূপচর্চার অন্যতম উপাদান অ্যালোভেরা জেল। ঘরের তাপমাত্রায় অ্যালোভেরা জেল রাখলে তা নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে সংরক্ষণ করুন।

লিপস্টিক

লিপস্টিক ফ্রিজে সংরক্ষণ করুন। এটি গরম তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। অনেক সময় গরমে  লিপস্টিক গলে রঙ বদলে যায়। তাই দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে লিপস্টিক ফ্রিজে রাখুন। লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকে এবং এটি ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।

আই ক্রিম

আই ক্রিম ফ্রিজে রাখুন। এটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ঠান্ডা ক্রিম চোখের ক্লান্তি ভাবও দূর করবে।

লিপ বাম

লিপ বাম ফ্রিজে রাখতে পারেন। অনেকদিন ভালো থাকবে। গরম তাপমাত্রা লিপ বাম গলে যেতে পারে। ঠাণ্ডা এটি বেশি ভালো থাকে।

সিরাম

সিরাম এখন ত্বকের জন্য বেশ জনপ্রিয় উপাদান। সিরাম ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ঠান্ডা সিরাম ত্বকের ছিদ্র আঁটসাঁট করার ক্ষেত্রেও কার্যকর। এতে রক্ত সঞ্চালন বাড়ে।

টোনার

ত্বকে লাবন্য ধরে রাখতে টোনার ব্যবহার করা হয়। টোনার অবশ্যই ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার ত্বকের জন্যও ভালো। দীর্ঘদিন ব্যবহার করা যায়।

Link copied!