সিডিডিতে চাকরির সুযোগ, বেতন ৭৩,৪০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০২:১৪ পিএম
সিডিডিতে চাকরির সুযোগ, বেতন  ৭৩,৪০০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এনজিও সংস্থা সেন্টার ফর ডিজাব্লিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। প্রতিষ্ঠানটি তাদের এইচ অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম
এনজিও সংস্থা সেন্টার ফর ডিজাব্লিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।

পদের নাম 
এইচ অ্যান্ড অ্যাডমিন অফিসার।

পদের সংখ্যা 
১টি।

শিক্ষাগত যোগ্যতা 
স্নাতক ও মাস্টার্স পাস করতে হবে। তবে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের বিষয়ে প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা
৩-৫ বছর।

দক্ষতা 
প্রশাসনিক কার্যক্রম দক্ষতা থাকতে হবে। শরণার্থী শিবিরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টাফ ম্যানেজমেন্ট, নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ সংক্রান্ত কাজে পটু হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা 
মাসিক বেতন ৭৩৪০০ টাকা। এছাড়া টিএ/ মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটিসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের বিডিজবসের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় 
২৩ সেপ্টেম্বর, ২০২২।

Link copied!