যুক্তরাজ্য সরকারের অনুমোদনের পর বাজারে আসতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনা প্রতিরোধী ওষুধ। প্যাক্সলোভিড নামের ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৮৯ ভাগ পর্যন্ত কমাতে পারে।
চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পরদিন ফাইজারের এর কার্যকারিতা প্রকাশ করে। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মের্ক শার্প অ্যান্ড ডোহমে'র (এমএসডি) এটি প্রস্তুত করছে।
বিবিসি জানায়, ওষুধটি করোনা উপসর্গযুক্ত উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের জন্য ব্যবহার করা হবে। তবে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসলেই এটি নিতে পারবেন তারা।
প্রাথমিক পরীক্ষায় আশানুরূপ কার্যকারিতা প্রমাণ পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ট্রায়াল বন্ধ করে দিয়েছে ফাইজার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা জানান “১০টির মধ্যে ৯টি হাসপাতালেই রোগীর সংখ্যা কমাতে সক্ষম এই ওষুধটি।
চিকিৎসকের পরামর্শ মেনে প্রতিদিন দুটি করে পাঁচদিনের জন্য প্যাক্সলোভিড খেতে পারবেন করোনা রোগীরা। এটি করোনা প্রতিরোধের পাশাপাশি আইসিইউতে ভর্তির সম্ভাবনাও কমাবে।
এরই মধ্যে ফাইজারের কাছ থেকে আড়াই লাখ ওষুধ কেনার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাজ্য। কয়েক লাখ ডোজ কেনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।







































