বিশ্বে করোনায় মৃত্যু-সংক্রমণ আবারও বাড়ল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১০:০০ এএম
বিশ্বে করোনায় মৃত্যু-সংক্রমণ আবারও বাড়ল

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুর হারে প্রতিদিনই হের-ফের হচ্ছে। একদিন সংখ্যা কমলেও পরদিন তা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। টিকা কার্যক্রম চললেও বিশ্বের উন্নত দেশগুলোই এখন সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৯৩ জনের এবং শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪১১ জনে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৮০ হাজার ৭৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ২৫৭ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ২১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৭৯ জনের। ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ৫০০ জন সংক্রমিত এবং ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জন মারা গেছেন। এসময় আরো ৫৪৩ জন করোনা শনাক্ত হয়েছেন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৭০১ জন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!