রাজনীতি ছাড়ছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতের্তে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:৪৫ পিএম
রাজনীতি ছাড়ছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতের্তে

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে। রয়টার্স জানায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছেন দুতের্তে। একইসঙ্গে রাজনীতি ছাড়ারও ঘোষনাও দিয়েছেন তিনি।

শনিবার এক ভাষণে তিনি বলেন, “আজ আমি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। ফিলিপিন্সবাসী মনে করে, আমি আর যোগ্য নই৷ তাই ২০২২ সালের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করাও হবে আইনের লংঘন।”

২০১৬ সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। তবে দেশটির সংবিধান অনুযায়ী একজন রাজনীতিবিদ একবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হতে পারেন না।

ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বাগযুদ্ধ আর দেশে মাদকবিরোধি অভিযানে কয়েক হাজার মানুষের মৃত্যুতে সমালোচনায় পড়েন তিনি। এছাড়াও করোনা মোকাবেলায় ব্যর্থতারও অভিযোগ রয়েছে দুতের্তের বিরুদ্ধে।

যদিও তিনি রাজনীতি থেকে বিদায় দিলেও তার মেয়ে সারা দুতার্তে-কার্পিও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
 

Link copied!