বিয়ের জন্য উপযুক্ত পাত্রীর পাওয়া ভাগ্যের ব্যাপার বটে। তবে পাত্রী যখন নিজের ঘরেরই সদস্য তখন আর দেরি কেন।
তবে মানুষ না হয়ে পাত্রী যখন ঘরের ‘রাইস কুকার’ তখন কিন্তু সেটি চিন্তার বিষয়। ইন্দোনেশিয়ার খয়রুল আনাম নামের এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিয়ের খবর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জানায়, গত সপ্তাহে খয়রুল আনাম তার ফেসবুক একাউন্টে সবাইকে নিজের বিয়ের খবর জানান। সেই ছবিতে দেখা যায়, বরের পোশাক পরা খয়রুল সাদা রঙের কনের পোশাকে থাকা রাইস কুকারটিকে চুম্বন করছেন।

অন্য ছবিতে বর-কনের পাশেই বিয়ের পড়াচ্ছেন কাজী। উপস্থিত রয়েছেন অতিথিরাও।
খয়রুল জানান, “রাইস কুকারটি দেখতে সুন্দর, রান্নাও ভালো পারে। তাই আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।”
মুর্হূতেই ভাইরাল হয় খয়রুল আনামের পোস্ট। হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ার পড়ে ফেসবুকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনাম হয় খবরটি।
তবে খইরুল-রাইস কুকার জুটির দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের চার দিন পরই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা।
খয়রুলের অভিযোগ, তাঁর ‘স্ত্রী’ শুধু ভাত রান্না করতে পারেন। আর কোনও খাবারই তৈরি করতে পারেন না তিনি! সেকারণেই তার সঙ্গে আর ঘর করা সম্ভব হচ্ছে না।
ইন্দোনেশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর খয়রুল আনাম। মূলত ফেসবুক ফলোয়ারদের বিনোদন দিতেই এমন সব অদ্ভুত কাণ্ড ঘটান তিনি।



























