• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

বাঁধাকপি তুলতে বার্ষিক ৬২ লাখ টাকা বেতন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৩:৪৯ পিএম
বাঁধাকপি তুলতে বার্ষিক ৬২ লাখ টাকা বেতন

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যে দেখা দিয়েছে শ্রম সংকট। তাই জ্বালানি ও কৃষি খাতের মতো অনেক ক্ষেত্রেই শ্রমিকের অভাবে থমকে গেছে অগ্রগতি। তাই সংকট কাটাতে মৌসুমি কৃষি কর্মী প্রকল্পের মতো বিভিন্ন খাতে বেশি বেতনে কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ অবস্থায় ৭৫৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে অভিনব এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে টি এইচ ক্লিমেন্টস অ্যান্ড সন লিমিটেড নামের একটি কৃষি প্রতিষ্ঠান।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ও মেট্রো জানায়, ক্ষেত থেকে বাঁধাকপি ও ব্রকলি তোলার জন্য প্রতি ঘণ্টায় ৩০ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে টি এইচ ক্লিমেন্টস অ্যান্ড সন। দৈনিক আট ঘণ্টায় ২৪০ ইউরো, সপ্তাহে ৪০ কর্মঘণ্টায় ১ হাজার ২০০ ইউরো ও বছরে একজন কর্মী পাবেন ৬২ হাজার ৪০০ ইউরো।

বাংলাদেশি মুদ্রায় বার্ষিক বেতন দাঁড়ায় প্রায় ৬২ লাখ ৪৪ হাজার ৪০৬ টাকা। তবে কায়িক পরিশ্রমের এই কাজ করতে হবে সারা বছর।

মূলত কর্মী সংকটের কারণে এমন চাকরির বিজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যান্য কৃষি প্রতিষ্ঠানগুলোও ব্রিটিশদের খামারের কাজে আকৃষ্ট করতে বেতনের সঙ্গে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!