গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৫৩৪।
পাঁচ দিন পর ৩০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো
সোমবার সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪৬৯ জন করোনা রোগী। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫৭৫ জন। গত ছয় মাসের মধ্যে এটিই সর্বনিম্ন রোগীর সংখ্যা।
মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৮৫ জনে।
ভারতে এই মুহূর্তে সর্বোচ্চ করোনা আক্রান্ত রাজ্য কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৫ হাজার ৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছে।
এছাড়া মহারাষ্ট্রে আড়াই হাজার ও তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে অবনতি হয়েছে মিজোরামের পরিস্থিতি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩১ জন।




































