• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

দেশে ফেরার অপেক্ষায় কাবুল বিমানবন্দরের বাইরে ১৫ বাংলাদেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১২:৫৪ পিএম
দেশে ফেরার অপেক্ষায় কাবুল বিমানবন্দরের বাইরে ১৫ বাংলাদেশি

দেশে ফেরার জন্য আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ২০ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন ১৫ বাংলাদেশি। কিন্তু বিমানবন্দরে ঢোকার জন্য এখনো অনুমতি মেলেনি তাদের।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর বাংলাদেশে আসার কথা রয়েছে। জাতিসংঘের উদ্যোগে এই বিশেষ ফ্লাইটেই ১৫ বাংলাদেশিরও দেশে ফেরার কথা।

দেশে ফেরার অপেক্ষায় থাকা আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) তাদের দেশের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের যেতে পারেননি তারা। পরে জানতে পারেন বৃহস্পতিবার তাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে। তারা বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন বলে জানা তিনি।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর বিভিন্ন দেশ নিজ নিজ নাগ‌রিক‌দের ফি‌রি‌য়ে নি‌চ্ছে। কাবুল বিমানবন্দ‌রে নিরাপত্তা দি‌তে ৬ হাজার হাজার মা‌র্কিন সেনা, ১ হাজার ব্রি‌টিশ সেনা এবং ন্যা‌টো সৈন্যরা মোতা‌য়েন আছেন। এদিকে আফগা‌নিস্তান থে‌কে স‌রি‌য়ে নেওয়ার এসব কার্যক্রম ৩১ আগ‌স্টের ম‌ধ্যে শেষ করার জন্য সময়সীমা দি‌য়ে‌ছে তা‌লেবান।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!