অভাবনীয় রেকর্ড  

২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ইউটিউব ভিউ নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১১:৩৩ এএম
২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ইউটিউব ভিউ নোরা ফাতেহি

হলিউড-বলিউডের বহু তারকা যেখানে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে বছরের পর বছর লবিং করেন, সেখানে নোরা ফাতেহি প্রমাণ করলেন যে খাঁটি নাচ এবং অদম্য ‘স্টার পাওয়ার’ থাকলে একা হাতেই পুরো বিশ্বকে নাচানো সম্ভব। গত ১২ জুন কানাডার ঐতিহ্যবাহী বিএমও ফিল্ডে ফিফা বিশ্বকাপের ওয়ান অব দ্য ওপেনিং সেরেমনিতে নোরার এন্ট্রি ছিল এককথায় রুদ্ধশ্বাস। আর তার ঠিক এক সপ্তাহের মাথায় গুগল ট্রেন্ডস যা দেখাল, তা ভারতীয় বিনোদন জগতের জন্য এক বিরাট গর্বের বিষয়।

২০২২ সালের কাতার বিশ্বকাপে নোরা যখন ‘লাইট দ্য স্কাই’ গানে পারফর্ম করেছিলেন, তখন তিনি ছিলেন অন্যতম সহ-শিল্পী। কিন্তু ২০২৬-এর উত্তর আমেরিকা বিশ্বকাপে নোরা এলেন সম্পূর্ণ একক রানী হিসেবে। তার নতুন ধামাকা ‘সির সির’ গানটির আরব্য-মরক্কোন বিটস এবং বলিউডি ঠুমকার ফিউশন স্টেডিয়ামে উপস্থিত লাখো ফুটবলপ্রেমীকে উন্মাতাল করে দিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ইউটিউব ভিউ গ্লোবাল মিউজিক ভিডিওর জন্য এক অভাবনীয় রেকর্ড।

নোরার এই সফলতার সবচেয়ে সুন্দর দিকটি ছিল তার ইনস্টাগ্রাম পোস্ট। সাধারণত গ্লোবাল স্টারডম পাওয়ার পর সেলিব্রিটিরা ডিজাইনার বা হাই-প্রোফাইল বন্ধুদের সাথে পার্টি করেন। কিন্তু নোরা তার মা, ভাই-বোনের পাশাপাশি কানাডার টরন্টোর স্কুলের সেই শিক্ষিকাকেও ভিআইপি বক্সে আমন্ত্রণ জানিয়েছিলেন, যিনি নোরার ছোটবেলার স্বপ্নকে বিশ্বাস করেছিলেন। নেটিজেনরা নোরার এই মাটির কাছাকাছি থাকার স্বভাবকে সাধুবাদ জানিয়েছেন।

সাধারণত গ্লোবাল সার্চে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা আলিয়া ভাট শীর্ষে থাকেন। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্লোবাল অডিয়েন্স বেস এতটাই বিশাল যে, নোরার বেলি-ড্যান্স এবং পারফরম্যান্স সার্চের গ্রাফকে এক ধাক্কায় রকেট গতিতে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে লাতিন আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ফুটবল ভক্তরা নোরার পরিচয় জানতে গুগলে হুমড়ি খেয়ে পড়েছেন।

বলিউডে ‘দিলবার’, ‘সাকি সাকি’ বা ‘কুসু কুসু’ গানে ঝড় তোলা সেই স্ট্রাগলিং ড্যান্সার আজ গ্লোবাল স্পোর্টস এন্টারটেইনমেন্টের অন্যতম বড় মুখ। ফুটবল আর গ্ল্যামারের এই রাজকীয় ককটেল ২০২৬ সালের পপ-কালচারে নোরা ফাতেহির নামটিকে চিরস্মরণীয় করে রাখল।

Link copied!