এবার ‘সেক্স এডুকেশন’ এ ঈশান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৫:১১ পিএম
এবার ‘সেক্স এডুকেশন’ এ ঈশান

যারা টিনএজ বয়সী তাদের কাছে বেশ জনপ্রিয় নেটফ্লিক্সের কমেডি সিরিজ ‘সেক্স এডুকেশন’। ২০১৯ সালে এটি প্রথম শুরু হয়। সিরিজটির শেষ প্রচার হয়েছে ২০২১ সালে। এতে অভিনয় করেছেন অনেক নামীদামী স্টার। এদের মধ্যে উল্লেখ করা যায়, আশা বাটারফিল্ড, গিলিয়ান অ্যান্ডারসন, এমা ম্যাকি, প্যাট্রিসিয়া অ্যালিসনসহ অনেকের নাম। 
এবার ‘সেক্স এডুকেশন’ এর চতুর্থ সিজনে অভিনয় করবেন ব্রিটিশ কৌতুক অভিনেতা ঈশান আকবর। তিনি পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে জন্ম নেওয়া একজন বাংলাদেশি-পাকিস্তানি বংশোদ্ভূত। এবারে সিরিজের এ পর্বটি মুক্তি পাবে এ বছরের শেষ দিকে। 
সবিজে অবশ্য ঈশান আকবর নতুন কেউ নন। ২০১৪ সালে স্ট্যান্ডআপ কৌতুক অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সে বছর ‘সো ইউ থিংক ইউ আর ফানি’ ও ‘লাফিং হর্স’-এর মতো কৌতুক প্রতিযোগিতার ফাইনাল পর্যায়ে পৌঁছেছিলেন। এছাড়া ঈশান ‘মক দ্য উইক’, ‘সানডে মর্নিং লাইভ’, ‘ফ্রাঙ্কি বয়েলস নিউ ওয়ার্ল্ড অর্ডার’, ‘কিউ আই’, ‘দ্য বিগ এশিয়ান স্ট্যান্ডআপ নাইট’ ও ‘গুড মর্নিং ব্রিটেন’-এর মতো শোতে হাজির হয়েছেন।
ঈশানের ভক্তরা এবার অপেক্ষায় আছেন ‘সেক্স এডুকেশন’ এ তার অভিনয় নিয়ে। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় দেশের দর্শকরাও তাকিয়ে আছেন তার দিকে।

 

Link copied!