দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় প্রথম হিন্দি ছবি ‘জওয়ান’ -এর শুটিংয়ে এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’ এক হাজার কোটির শিখর ছুঁয়ে ফেলল প্রায়। এরকম অবস্থায় ভ্যালেনটাইন্স ডের বিশেষ দিনে আবারও শাহরুখ তার টুইটারে হাজির হলেন অনুরাগীদের সামনে। AskSrk সেশনে। সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরের শাহরুখ সামনে আনলেন অনেক বছরের পুরনো ব্যক্তিগত এক তথ্য।
শাহরুখের টুইটারে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, গৌরীর সঙ্গে সম্পর্কে আসার পর প্রথম ভ্যালেন্টাই`ন্স ডেতে শাহরুখ তাকে কি গিফট করেছিলেন? আজ ২০২৩-এর ভ্যালেন্টাই`ন্স ডের দিনে শাহরুখ সেই অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, “বহত দিন হো গয়ে, হম কাহাঁ সে কাহাঁ আ গয়ে, আমার মনে আজকের দিনে ‘AskSrk’-তে নিজেদের নতুন করে প্রাসঙ্গিক করে নেওয়া উচিত। সবাইকে অনুরোধ করব আজকের দিনে মজার প্রশ্নই করবেন দয়া করে। চলুন শুরু করা যাক।”

তখনই এক অনুরাগীর কাছ থেকে উড়ে আসে সেই প্রশ্ন। গৌরীর সঙ্গে সম্পর্কে আসার পর জীবনের প্রথম ভ্যালেন্টাই`ন্স ডেতে শাহরুখ তাকে(গৌরী ম্যামকে) কি উপহার দিয়েছিলেন?
এর উত্তরে শাহরুখ বলেন, “এটা ৩৪ বছর আগের ঘটনা, যদি আমি ঠিকঠাক স্মরণ করে বলতে পারি, সেটা ছিল গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল।”

তারপরই আরেক অনুরাগীর প্রশ্ন ভেসে আসে শাহরুখের কাছে। আজকের ভ্যালেন্টাই`ন্স-এ আপনার প্রিয় ভক্তদের কাছ থেকে আপনি কি উপহার আশা করেন? উত্তরে শাহরুখ বলেন, “আপনারা তা ইতিমধ্যেই আমাকে দিয়ে দিয়েছেন পাঠান এর জন্য এত ভালোবাসা।”








































